সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে মটরসাইকেল সংঘর্ষে মাদরাসার সহ-সুপারসহ নিহত ২

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১.১৫ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (৫০) নামে এক মাদরাসার সহ-সুপারসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সকালে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের মল্লিকবাড়ী নামক স্থানে বিপরীতমুখী দুটি মটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এবং ঝালকাঠী উপজেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অপরজন ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে হাসিব শেখ (২৫)। মাসুম বিল্লাহ ২০২৪ সালের দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষকও ছিলেন।

নিহত মাসুম বিল্লাহর ভাই মোস্তফা জানান, তার ভাই মাসুম বিল্লাহ পিরোজপুরের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষনে যাবার পথে মল্লিকবাড়ী নামক স্থানে  বিপরীত মুখী মটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (৫০) এবং হাসিব (৩০) নুরু ও আরিফ নামে চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com