শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গৌরীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী পালিত

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১.১৪ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ- ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ১৭ মার্চ )

সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্থানীয় বঙ্গবন্ধু চত্বর এবং মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু কর্ণারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন রায় এবং সভাপতির বক্তব্য রাখেন নবাগত ইউএনও সাকিল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com