বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীতে অকারণে ঘোরাফেরা: ডিএমপির জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৪.০০ এএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য আজ মঙ্গলবার(১৪ এপ্রিল, ২০২০) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় রমনা বিভাগের রমনা থানা এলাকায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা, শাহবাগ থানায় একজনকে ৫০০ টাকা, কলাবাগান থানায় এক দোকান মালিককে ১ হাজার ৮০০ টাকা এবং ধানমন্ডি থানার ৪ জনকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

মতিঝিল বিভাগের রামপুরা থানা এলাকার ৭ জনকে ১ হাজার ৬৫০ টাকা এবং মুগদা থানা এলাকার এক সিএনজি চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।

ওয়ারী বিভাগের ওয়ারী থানা এলাকার ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা ও যাত্রাবাড়ী থানা এলাকার ৪ জনকে ৫ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

লালবাগ বিভাগের চকবাজার থানার ৫ জনকে ২হাজার ৫০০ টাকা এবং বংশাল থানা এলাকার ২ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

উত্তরা বিভাগের বিমানবন্দর থানা এলাকার ১৫টি প্রাইভেটকার/সিএনজি/ মোটরসাইকেল চালককে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com