সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষতি।

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১.৫৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসভবনে আগুনে পুড়ে গেছে সব। শুক্রবার দুপুরে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চেয়ারম্যান।

গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাদা জানান- পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন সারা বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চাল আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান- ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের, সিলিং বাঁশের বেতের ও টিনের চালা, যে কারণে আগুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়েছে, আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com