বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না –এস এম জাহাঙ্গীর তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত ১০

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১.১৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরদিপুর) প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাস উল্টে ঘটনাস্থলে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবলাতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যক্রম সম্পন্ন করেন। এসময় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নোমান শিকদার।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া থানার পুনডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)(নিহিত সুরুজ গাড়ির হেলপার) ও অজ্ঞাত দুইজন। এছাড়াও আহত নারী ও পুরুষসহ প্রায় ৮ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, বরগুনা থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ইমরান ট্রাভেলস নামের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হন অন্তত প্রায় ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানা হেফাজতে আছে। বাসটির চালক ও সুপারভাইজার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com