বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা,রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.২২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-আগামী ৯ মার্চ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আমতলীতে বহিরাগতদের আনাগোনায় সুষ্ঠ ভোট নিয়ে পৌরবাসী শংকায় থাকলেও রিটার্নিং অফিসার জানালেন পৌরসভার ভিতরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।

সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে আলোচনা করলে ভোটাররা বলেন,আমরা পৌরসভায় সুষ্ঠ নির্বাচন চাই,আমরা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। মানুষ যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে আমরা সেটা চাই। কিন্তু আমরা সুষ্ঠ নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছি কারন এখানে বহিরাগতদের আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ভোটারদের মাঝে পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন জনপ্রতিনিধিদের নেতৃত্বে সন্ত্রাসীদের আনাগোনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকা রয়েছে।

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, আমতলী পৌর শহরের অলি গলিতে দেখা যাচ্ছে বহিরাগত ও সন্ত্রাসী। এদের আচারণ ও চলাফেরায় সাধারণ জনগণ ভয়ভীতিতে আছে। আমরা প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।

বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী বলেন,বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনার বিষয়ে আমরা অবগত,নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের ৭২ ঘন্টা পূর্বে আমতলী পৌরসভায় একজনও বহিরাগত থাকতে পারবে না। ৭২ ঘন্টা পূর্বে আমরা মাইকিং করে বহিরাগতদের পৌরসভা ত্যাগ করতে অনুরোধ করবো তারপরও যদি কেউ থাকে তাদেরকে খুঁজে বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com