সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম আবারো বাড়ছে

  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.০৯ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম আবারো বাড়ছে কার্যকর হবে পহেলা মার্চ থেকে। বিদ্যুৎ ব্যবহার স্ল্যাবের ওপর গড়ে সাত থেকে আট শতাংশ দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

২৬ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী সংসদকে জানান, এলপিজি আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম না কমলে রেগুলেটরি কমিশনের বাজারে বেসরকারি এলপিজির দাম কমবে না।

স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। নসরুল হামিদ বলেন, প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম ১২২ টাকা ৮৬ পয়সা। সে অনুযায়ী বহুল ব্যবহৃত বেসরকারি ১২ কেজি এলপিজি গ্যাসের দাম এক হাজার ৪৭৪ টাকা।

তিনি আরও বলেন, সারা দেশে এলপিজি গ্যাস আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য মহেশখালীর মাতারবাড়ি এলাকায় বৃহদাকার এলপিজি টার্মিনাল ও চট্টগ্রামের লতিফপুর মৌজায় বটলিং প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া, বেসরকারি উদ্যোক্তাদের এলপিজি বটলিং প্ল্যান্ট স্থাপনে উৎসাহ দিতে নীতিমালা সংশোধনের কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com