সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“স্পীডবোট ভাড়া ৩৮০ টাকা ন্যায়সঙ্গত নয়” সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মিতা

  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রামের সন্দ্বীপে পরপর তিনবার এমপি নির্বাচিত হওয়ায় স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতাকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন,পৌরমেয়র মোকতাদের মাওলা সেলিম, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা তাঁর বক্তব্যে তিনবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় সন্দ্বীপবাসী ও দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।তাঁর বক্তব্যে সন্দ্বীপবাসীর নৌদুর্ভোগ নিয়ে বলেন,প্রধানমন্ত্রী তিন কিঃমিঃ যে জেটি দিয়েছেন সেটি বাস্তবায়ন হলে অনেক সমস্যা লাগব হবে। পাশাপাশি জেলা পরিষদের ৩৮০টাকায় জনপ্রতি স্পীডবোট ভাড়া ন্যায়সঙ্গত নয়।এটি ২০০-২৫০টাকায় আনতে হবে।” তাঁর এ বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com