শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ক্ষুধার জ্বালায় ত্রাণ নিয়ে গেলো হতদরিদ্ররা

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১০.২৮ এএম
  • ৮৫৮ বার পড়া হয়েছে

 ট্রাক আটকে সরকারি ত্রাণের চাল ও আলু নিয়ে গেছে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় স্থানীর কর্মহীন হতদরিদ্র মানুষরা। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, রবিবার বেলা ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু নিয়ে যায়। সেখান থেকে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ নিয়ে যায় তারা। পরে ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬শ’ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬শ’ প্যাকেট সিংহজানী খাদ্য গুদাম থেকে নেওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধর্না দিয়ে তারা রবিবার পর্যন্ত কোনও ত্রাণ পাননি। ক্ষুধার জ্বালায় তারা এই ত্রাণ নিয়ে নিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই জোছনা বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com