মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ১০.১৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের প্রায় সকল দেশেই তাণ্ডব চালাচ্ছে। কোনো দেশে স্বল্প পরিসরে আবার কোথাও বৃহৎ আকারে। তবে গোটা বিশ্বে এক দানবীয় ভীতি তৈরি করেছে এ ভাইরাস।

তবে চীনের উহানে প্রথম শনাক্ত এ ভাইরাস বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হিসেবেও সেরা পাঁচে অবস্থান করছে ইউরোপ-আমেরিকার দেশগুলো।

আক্রান্তের সেরা  দেশ

করোনাভাইরাসের আক্রান্তের হিসেবে বিশ্বের অন্যান্য দেশের প্রায় তিনগুন এগিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছে। ১ লাখ ৬৬ হাজার ১২৭ জন আক্রান্ত হয়েছে ইউরোপের দেশ স্পেনে। ফলে আক্রান্তের হিসেবে আমেরিকার পরের অবস্থানেই রয়েছে দেশটি।

তালিকার তিন নম্বরে আছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা অনুসারে তালিকার চার ও পাঁচে অবস্থান করছে ফ্রান্স ও জার্মানি। দেশ দুটিতে আক্রান্ত যথাক্রমে ১ লাখ ৩২ হাজার ৫৯১ জন ও ১ লাখ ২৭ হাজার ৫৭৪ জন।

আক্রান্ত যুক্তরাষ্ট্র ৫,৫৭,২৩৫ স্পেন ১,৬৬,১২৭ ইতালি ১,৫৬,৩৬৩ ফ্রান্স ১,৩২,৫৯১ জার্মানি ১,২৭,৫৭৪

মৃতের সংখ্যার হিসেবেও সবার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথমবারের মতো ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে ২১ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার পরেই অবস্থান করছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। তালিকার তিন নম্বরে আছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ১১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা অনুসারে তালিকার চার ও পাঁচে অবস্থান করছে ফ্রান্স ও ব্রিটেন। দেশ দুটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৩৯৩ জন ও ১০ হাজার ৬১২ জন।উল্লেখ্য, প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৮ লাখ ৪৭ হাজার ৯৫ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ১৩ হাজার ৯০২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ২২হাজার ৪৮৮জন দেশ মৃত
মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র ২১,৯৯৫ ইতালি ১৯,৮৯৯ স্পেন ১৭,১১৩ ফ্রান্স ১৪,৩৯৩ ব্রিটেন  ১০,৬১২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com