সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

চুরি যাওয়া শিশু ৪দিন পরে পাওয়া গেলো রাস্তায়

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৪৩ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-স্কুল থেকে মাত্র ৯ মাসের শিশু চুরি হওয়ার চারদিন পর রোববার গভীর রাতে গ্রামীণ কাঁচা সড়কের পাশে পাওয়া যায়। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ দিন আগে চুরি হয় ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি। গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলা হাজির হাট ইউনিয়নের উপকূল কলেজ সংলগ্ন কাঁচা সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ওহিকে তার মা মরিয়ম বেগমের কোলে তুলে দেন (ওসি তদন্ত) আব্দুল জলিল। তবে রাত ১টায় শিশু ওহিকে কীভাবে পাওয়া গেল সে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

কমলনগর থানা তদন্ত (ওসি) আব্দুল জলিল সাংবাদিক অ আ আবীর আকাশকে জানান, রাত আনুমানিক ১টার দিকে তারা ফোনে জানতে পারেন, একটি শিশুকে উপকূল কলেজের পিছনে কাঁচা সড়কে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ এবং মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তিনি আরও জানান, শিশু ওহিকে উদ্ধার করে তার মা মরিয়ম বেগমকে থানায় ডাকা হয়। পরে তার বাচ্চা নিশ্চিত হওয়ার পর মরিয়ম বেগমের কোলে তুলে দেওয়া হয় শিশু অহিকে।
শিশু ওহি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মরিয়ম বেগম তার মেয়েকে পেয়ে খুবই খুশি।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম অ আ আবীর আকাশকে জানান, শিশু ওহিকে রাত ১টার দিকে উপজেলা উপকূল কলেজের পিছনের কাঁচা সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা তাকে সেখানে রেখে গেছে সেটা জানা যায়নি। শিশু ওহিকে তার মা মরিয়ম বেগমের কোলে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মরিয়ম বেগমের বড় মেয়ে সাবিহা ইসলাম মিহি (৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্রী। স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে সাবিহার জন্য চুলের ক্লিপ ও বেল্ট কিনতে স্কুলের পাশেই বাজারে যান মরিয়ম। এ সময় মায়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর কাছে ওহিকে রেখে যান। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হন। কিছুক্ষণ পরে ওহিকে নিতে গেলে মরিয়ম বেগম জানতে পারেন তার মেয়েকে অচেনা কোনো এক নারী নিয়ে গেছে। এদিক-সেদিক খোঁজা-খুঁজির পর না পেয়ে পুলিশের সহযোগিতায় স্কুলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চেক করা হয়।
এতে দেখা যায়, মাথায় লাল হিজাব, মুখে মাস্ক, ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে কোলে করে স্কুল থেকে বের হয়ে চলে যাচ্ছেন। স্কুলের সিসি ক্যামেরা ছাড়াও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে। তবে সে নারী কে বা কি পরিচয় তা জানা যায়নি ও তাকে এখনো আইনের আওতায় আনা সম্ভম হয়নি পুলিশের পক্ষে। ধূর্ত ওই মহিলা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com