মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের তথ্য গোপনের নালিশ চিনের বিরুদ্ধে

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৯.৫৮ এএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চিনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে যে সমস্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল তা সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল চিন সরকারের বিরুদ্ধে। সাংহাইয়ের ‘ফুদান ইউনিভার্সিটি’ ও উহানের ‘চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস’ সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল। পরে সেগুলি সরিয়ে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, নতুন নিয়ম মেনে আরও কিছু অনুসন্ধানের পরেই গবেষণাপত্রগুলি প্রকাশ্যে আনা হবে। নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাসের উৎপত্তি সংক্রান্ত তথ্য স্পর্শকাতর বিষয়। সরকারি আধিকারিকেরা তথ্য যাচাই করেই ছাড়পত্র দেবেন। বিষয়টির গুরুত্ব মেনে নিয়েছেন লন্ডনে অবস্থিত চিনের সোয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর স্টিভ সাং। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে চিনের কাছে করোনার উৎপত্তি সংক্রান্ত নথির গুরুত্ব সবচেয়ে বেশি। স্বাস্থ্য পরিষেবা বা অর্থনীতির ওঠাপড়ার থেকেও গুরুত্বপূর্ণ।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com