সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নানা নাটকীয়তার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত

  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৬ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নানা নাটকীয়তার পর প্রায় ৫ ঘণ্টার নাটক আর বিতর্ক শেষে বাংলাদশ ও ভারত উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলায় নির্ধারিত ৯০ মিনিট ১-১ অমিমাংসীত থাকার পর টাইব্রেকারেও ফল আসেনি,২২ শটের সবকটিই জালে জড়ায় আর এর পরই শুরু হয় অভিজ্ঞতার খোলস পড়ে অনভিজ্ঞ কর্মকাণ্ড।

প্রথম দফায় রেফারির টর্চ কান্ডে টস জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে ভারতীয় মেয়েরা। পরে তাদের জানানো হয়, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, টাইব্রেকার আবার শুরু হবে।
কিন্তু ভারতীয় দল তাতে রাজি হয়নি।
এরপর শোনা গেলো, মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় পাবে ভারত, এর মধ্যে না ফিরলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি,উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

রেফারি রাই অঞ্জনা নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট আউট চালিয়ে যেতে চান। কিন্তু শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডিলন ডি সিলভা জয়াসুরিয়া তাকে কয়েন টসে শিরোপা নির্ধারণের জন্য নির্দেশ দেন। টসে জিতে ভারত  শিরোপা উদযাপন করা শুরু করলে বাংলাদেশ আপত্তি জানায়।

এরপর রেফারি অ্যাসেসর তৈয়ব হাসান সামসুজ্জামান মাঠে গিয়ে ম্যাচ কমিশনারকে বাইলজ ব্যাখ্যা করে জানান যে, নিস্পত্তি না হওয়া পর্যন্ত পেনাল্টি শ্যুট আউট চলবে। তখন সাফের কর্তারা প্লেয়িং কন্ডিশন ঘেটে কয়েন টসে শিরোপা নির্ধারিত হওয়ার কিছু পাননি। তখন ম্যাচ কমিশনার মাঠে গিয়ে দুই দলের ম্যানেজারদের ডেকে সেটা বললে ভারত মাঠ ছেড়ে চলে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com