মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.২২ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

ভারতে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫৬। এর মধ্যে শুধু মাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে।

গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১ হাজার ৩৫ জন। যা এখনো পর্যন্ত রেকর্ড। তার তুলনায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত এই সময়ে অবশ্য সংক্রমণ সামান্য কম। সারা দেশে আরো ৯০৯ জন সংক্রমিত হয়েছেন। ফলে দেশে এখন করোনা আক্রান্ত ৮ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৪ জনের। সারা দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। পশ্চিমবঙ্গে আরো ১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও, নবান্নের তরফে জানানো হয়েছে রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com