সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পঁচা সুপারিতে বিষ মেশানোসহ বিভিন্ন দোকানে জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৫ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-জেলার রায়পুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও রায়পুর উপজেলা প্রশাসন বাজার তদারকিতে যৌথ অভিযান পরিচালনা করে । এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এবং রায়পুর উপজেলা প্রশাসনের সহকারী পরিচালক (ভূমি) মুনিরা খাতুন।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান রায়পুর উপজেলার হাসপাতাল এলাকা ও ১০ নং চালতাতলা ব্রীজ এলাকায় ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় এবং রায়পুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩ টি ফার্মেসিকে ৮০,০০০/- জরিমানা করা হয়েছে। কাঁচা সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন মানের রং মিশানো অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় একজন সুপারি ব্যবসায়ীকে ৩০,০০০/- জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ১,১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। (ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর কর্তৃক জরিমানা ২০,০০০/- উপজেলা প্রশাসন রায়পুর কর্তৃক জরিমানা ৯০,০০০/-) সহযোগিতায়: রায়পুর থানা পুলিশের একটি চৌকশ টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com