সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঝোপঝাড় থেকে তরুণীর লাশ উদ্ধার, স্বামী ও শ্বশুর-শাশুড়ি সহ গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৩৮ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে চাঞ্চল্যকর সুখি আক্তার (১৯) হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী শাশুড়ী শশুর সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।

শুক্রবার রাতে জিজ্ঞেসা বাদের জন্য নিহত সুখি আক্তারের স্বামী হাসান সর্দার (২২)শাশুড়ী ময়না বেগম(৪০), ও শশুর সাইফুল সর্দার(৪৮) কে আটক করে পুলিশ।

রাতেই নিহত সুখির মা ফাতেমা আক্তার বাদী হয়ে সুখির স্বামী শাশুড়ি শশুর সহ ৬ জন ও অজ্ঞাত আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ নিহত সুখির স্বামী,শাশুড়ি,শশুর, ফুপাতো দেবর আবদুল (২০)কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

জানাগেছে ওই গৃহবধূ গত ৩১ জানুয়ারি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের নিহতের শশুর বাড়ি থেকে ২০০ গজ দূরে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশে অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহের পুলিশের প্রাথমিক সুরাতহালে শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ। সুরাতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এরআগে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের নকরি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যর ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামা খান বলেন, নিহত সুখি আক্তারের মা রাতেই বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com