মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছুটির দিনে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা

  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩১ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা শুরুর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে বইমেলা ঘুরে এ চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন স্টল ও প্যাভিলিয়ন পরিচালনাকারীরা।দিনের শুরুতে যে অল্প সংখ্যক মানুষ এসেছেন তাদের বেশিরভাগই দর্শনার্থী বলে জানিয়েছেন তারা। মেলার শুরুর দিকে এমনটাই বেশি হয় বলেও তারা জানান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৪ এর উদ্বোধন করেন। 

মেলায় মোট আটটি প্রবেশ পথ রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলা একাডেমি প্রান্তের গেটে অধিক সমাগম লক্ষ্য করা গেছে। এছাড়া বাকি প্রবেশপথগুলো দিয়ে অল্প সংখ্যক মানুষ প্রবেশ করছে। ফলে ওই গেটের কাছে অবস্থিত স্টল ও প্যাভিলিয়নগুলোতে পাঠক-দর্শনার্থীদের অধিক ভিড় থাকলেও অন্য স্টলগুলোতে তেমন লোক সমাগম ছিল তুলনামূলক কম।

চেতনা ঐতিহ্য নামক স্টলের বিক্রেতা জানান, গতকালের তুলনায় আজ ভিড় কিছুটা বেশি। শুরুর দিকে মানুষ কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে বলে আশা তাদের।

এ সময় স্টলটিতে রঙের কাজ চলতে দেখা যায়। মেলা শুরুর সপ্তাহখানেক আগে বরাদ্দ দেয়া হলেও এখনও কেন কাজ চলছে জানতে চাইলে তারা বলেন, আমরা গত পরশু ও গতকাল দুই দফা রঙ করেছি। তবে দুর্ভাগ্যজনকভাবে কাজের পরপরই বৃষ্টি হয়ে তা নষ্ট হয়ে গেছে। তাই আজ পুনরায় করাচ্ছি।  এছাড়াও অপরাপর অনেক স্টল ও প্যাভিলিয়নেই কাজ চলমান থাকতে দেখা যায়। এর কারণ হিসেবে বৈরি আবহাওয়াসহ নানাবিধ সমস্যার কথা জানিয়েছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়, মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলায় তিন শতাধিক ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরার ব্যবস্থাও করা হয়েছে।

প্রতিদিন ছুটির দিন ব্যতীত বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ৮টা ৩০ এর পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন মেলা চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com