সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক

  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৫ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ মনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁওঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৮টি বাইসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। ০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর বাদী মোঃ তহিদুল ইসলাম (৫০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং- মন্ডলাদাম (কামিনিপাড়া) থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও অভিযোগ করেন যে, গত ২৭/০১/২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাতে তাহার বসত বাড়ীর বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে এসআই মোঃ আবু হানিফ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫), পিতা-মোঃ আব্দুল মান্নান (চামরিয়া), সাং-ঘনিবিষ্টপুর (চেয়ারম্যানপাড়া), থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে ধৃত করিয়া তাহার স্বীকারোক্তি, দেখানো ও সনাক্তমতে বাদীর চুরি যাওয়া বাইসাইকেলটিসহ আরো অন্যান্য ০৭টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ চোরাই বাইসাইকেল গ্রহণকারী আসামী মোঃ আবুল কালাম ওরফে নাদিয়া (৪২), পিতা-আব্দুল বাছেদ, সাং-মধ্য ঝাড়গাঁও, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার এস আই মোঃ আকবর আলী, এস আই আবু হানিফ মন্ডলসহ রুহিয়া থানার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com