শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা, আটক ২

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতি‌নিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর বিএনপি‘র আহবায়ক কেএম হুমায়ূন কবির ও উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল এর নেতৃত্বে শহরে পৃথক দুটি মিছিল বের করা হয়। এসময় কালো
পতাকা মিছিল ছত্রভঙ্গ করার সময় যুবদলের দুই নেতাকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কাওসার মল্লিক ও পৌর যুবদল নেতা মো. বেল্লাল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, দ্রব্য মূল্যের সীমাহীন উর্দ্ধগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির কালো পতাকা মিছিল দলীয় কার্যালয় থেকে বের করা হয়। মিছিলটি প্রধান সড়কে পৌছালে পুলিশের বাঁধার মুখে পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ধাওয়া করে ঐ দুই যুবদল নেতাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক
বাদল বলেন, শান্তিপুর্ণ মিছিল বের করা হলেও পুলিশ বিনা অপরাধে আমাদের দুই
নেতাকে আটক করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মো. কাওসার হোসেন মল্লিক ও
বেল্লাল হোসেন নাশকতা মামলার আসামী থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়ছে।
মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com