সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কিশোর গ্যাংয়ের হামলার শিকার ফটো সাংবাদিক আসিফ

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১২.০৬ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী আকবর শাহ থানা এলাকায় ফিল্মি স্টাইলে ফটো সাংবাদিক আসিফ খন্দকারের উপর হামলা চালান কিশোর গ্যাং হৃদয় ও তার শাঙ্গু-পাঙ্গুরা।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আসিফ খন্দকারের বড় ভাই সাংবাদিক কে এম রুবেল।

এসময় কে এম রুবেল সংবাদমাধ্যম কে বলেন, ঘটনার সূত্রপাত আমার আপন মামাতো ভাই রায়হান হাসান (১৬ মাস) অসুস্থতা জনিত কারণে খুলশী থানাধীন ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারী তারিখ রাত্রি ২০:৩০ ঘটিকার সময় মৃত্যু বরণ করে। আমরা ডাক্তারদের ভুল চিকিৎসা হয় বলে অভিযোগ করি এবং আইনের সহায়তা নিই।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা জনিত ভুলের কারণে মৃত্যু বরণ করার কোন প্রাথমিক প্রমান না হওয়ায় বিষয়টি সেখানে মিমাংসা করিয়া দেন।

তখন হৃদয় ও তার শাঙ্গু-পাঙ্গুরা ব্যক্তিগত স্বার্থে হাসপাতালে ভাঙচুর ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের উপর হামলা চালায় এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়।

পরবর্তীতে সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় আসিফ আমার মামা ও মামীকে সান্তনা দেওয়ার তাদের বাসায় যায়। তাদের সাথে কথা বলার পর আকবরশাহ থানাধীন আকবরশাহ্ মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্স এর সামনে সে গাড়ি জন্য অপেক্ষা করে। তখন সেখানে উৎপেতে থাকা কিশোর গ্যাং নেতা হৃদয়ের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দেশি ও অস্ত্র নিয়ে আসিফ উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তখন আমি খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইমারজেন্সিতে র্ভতি করায়।

এদিকে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আসিফ নামে এক সাংবাদিকের উপর হামলার লিখিত অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশ মোতায়েন আছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সূত্রে জানা যায়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে এবং হাতের দুইটি আঙুল ভেঙে গেছে। তার মাথায় ০৯টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com