সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পিরোজপুরের স্বরূপকাঠীতে বতর্মান ইউপি চেয়ারম্যানের মারধরে সাবেক চেয়ারম্যান নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের মারধরে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন। এ সময় চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে কয়েকজন কর্মী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা এসব তথ্য জানান। এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে।
ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, “ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন মিঠুন হালদার। শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন মিঠুন। তখন শেখর সিকদার বলেন, ‘কীসের টাকা’, তখন গালিগালাজ শুরু করেন মিঠুন হালদার। শেখর সিকদার বলেন, ‘টাকা লাগে দিবহানে এখন স্পোর্টস দেখতে চল।’ একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, ‘শালারে শোয়ায়ে ফেল’, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com