বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ুন কবির এর পরিবারকে  পিরোজপুর পুলিশ সুপার এর সহায়তা প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৮.৩৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)  শুক্রবার বিকেলে ফেরি ডুবিতে নিহত সহকারী মাস্টার হুমায়ুন কবিরের গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলা মাটিভাংগা গ্রামে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং তার স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় অরিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানা ওসি মুহাম্মাদ আশিকুজ্জামান, ভাণ্ডারিয়া থানার ওসি আবির মুহাম্মদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন নিহত হুমায়ুন কবির এর ছেলে মেয়ে পড়া লেখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে, ভবিষ্যতেও দেব।
গত ১৭ জানুয়ারি বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাষ্টার ছিল হুমায়ুন কবির মারা যান। ফেরি ডুবির ৫ দিন পর ২২ জানুয়ারি বিকেলে হুমায়ুন কবিরের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পরদিন তার গ্রামের বাড়ী ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com