বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৭.৫০ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

আজ সন্ধ্যা নাগাদ ঢাকা-নারায়গঞ্জসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। যদিও শেষ পর্যন্ত তা দেখা যায়নি। তবে আজ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও, উত্তরা, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা দিলো।  বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীত কাঁপাচ্ছে পুরো দেশকে। গতকালের চেয়ে আজ সকালে কুয়াশা অপেক্ষাকৃত বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ তাপমাত্রা বেড়ে যেতে পারে কিছুটা। গতকালের চেয়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। রাজধানী ও দেশের অন্যত্রও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে একই সঙ্গে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এদিকে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com