সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঢাকায় খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে আইনি ব্যবস্থা : সাবের হোসেন চৌধুরী

  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, রাজধানী ঢাকায় এখন থেকে কেউ খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে না ঢেকে নতুন ভবন নির্মাণ করলেই তিনগুণ জরিমানা দিতে হবে। বায়ূ দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলো না। যারা বায়ূ দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বায়ূ দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীব বৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com