সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৩.৩৬ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

চলতি বছরের দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বছরের তুলনায় এ বছর ভোটারের সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন বেড়েছে। দেশে এখন মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। নতুন খসড়া ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯২৪ জন।

অতিরিক্ত সচিব  বলেন, ‘আপনারা জানেন যে, আগামী ২ মার্চ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত বছরের তুলনায় এ বছর ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে। গত বছরের ২ মার্চে প্রকাশ করা ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দ্বাদশ ভোটের আগে ১৪ সেপ্টেম্বর হালনাগাদ করা তালিকা অনুযায়ী, দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

২০২৩ সালের হালনাগাদে খসড়া তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয় ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন। নারী ভোটার অন্তর্ভুক্ত করা হয় সাত লাখ ৬৫ হাজার ৬৯০ জন। ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com