শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা শুক্র ও শনিবার

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৩.২৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী শুক্র ও শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঘোষণা কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার সারাদেশের জেলা সদরে কালো পতাকা মিছিল করা হবে। আর পরেরদিন শনিবার কালো মিছিল হবে সব মহানগরে।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু সরকার এসব তাকিয়ে দেখছে না। তারা লুটপাট ও কথার বুলিতে ব্যস্ত।

রিজভী বলেন, বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে। দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে।

সাত জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সব গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি দাবি করেন, জনগণ বিএনপির সাথে আছে। বিএনপিও সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানান রুহুল কবির রিজভী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com