সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.৫০ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর পূর্বাচলে রবিবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন।

এবারের ২৮তম মেলায় বিদেশি ৬টি দেশের (তুরস্ক, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং ও ইরান) পাশাপাশি দেশীয় কোম্পানি অংশ নিচ্ছে।  মেলা চলবে ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মেলার আয়োজন করে আসছে।

ডিআইটিএফ সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি শুরু হয়। তবে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে মেলা স্থগিত করে ইপিবি। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় এবার প্রবেশমূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইপিবি। প্রাপ্তবয়স্কদের জন্য এ বছর প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা ও শিশুদের (১২ বছরের নিচে) জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনেও টিকিট কেনা যাবে।

সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

এ বছর মেলায় দেশি-বিদেশি ৩৫১টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। বিভিন্ন ক্যাটাগরির ১৫টি খাবারের স্টল থাকবে, যেখানে ৫০০ জন বসতে পারবেন।  একটি প্রার্থনা কক্ষ, শিশুদের খেলার জায়গা, মিডিয়া কর্নার, অফিস কক্ষ, মেডিকেল কক্ষ, কর্মকর্তাদের জন্য অতিথি কক্ষ ও বিপণিবিতান। পার্কিং এলাকায় ৫০০টি যানবাহন রাখার সুবিধা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com