মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন জবির গণিত ও রসায়ন বিভাগের গবেষক

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১.১৮ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য নির্বাচন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। শিক্ষক দুইজন হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. শরাবান তহুরা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ মনোনয়ন বিষয়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
গণিত বিভাগের অধ্যাপক ড. শরাবান তহুরা বলেন, “ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২৩ এর জন্য আমাকে মনোনীত করায় আমি  আনন্দিত। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, ফেলোশিপের আবেদন করার সময় আমাকে সর্বাত্বক সহযোগিতা করার জন‍্য। এই ফেলোশিপ প্রাপ্তির মাধ্যমে আমি আমার গবেষণাকে আরও সমৃদ্ধ করতে পারব বলে আমার বিশ্বাস এবং একই সাথে আমার গবেষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরও যুগপোযগী করার ক্ষেত্রে অবদান রাখতে পারব।”

রসায়ন বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা বলেন, ”   পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। আরো আনন্দের আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে নিচ্ছি। আমি মেডিকেল ওয়েস্টে অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করছি, যা একইভাবে পরিবেশ ও মানুষের জীবনে অনেক প্রভাব রাখবে। এ ফেলোশিপ আমার কাজের ধারাবাহিকতাকে আরো প্রণোদিত করবে এবং ভালো মানের গবেষণাপত্র প্রকাশে সহায়তা করবে।”
উল্লেখ্য, ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ ২০২৩-এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্টডক্টরাল ফেলোশিপ ২০২৩-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com