রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নির্বাচনী ইশতেহার মঠবা‌ড়িয়ায় যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় বন্ধের ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.১৯ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে দেয়া ইশ‌তেহার ‌মোতা‌বেক পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া পৌর শহ‌রে চলাচলকৃত যানবাহন থে‌কে অ‌বৈধ টোল আদায় বন্ধের ঘোষণা দি‌লেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ। দীর্ঘদিন ধ‌রে পৌর শহর, বাজারের বিভিন্ন মোড়ে ভাড়ায় চলাচলকৃত মোটরসাই‌কেল, রিকসা, অ‌টো রিকসা, মা‌হিন্দ্র, ভ‌্যান সহ সকল যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করা হ‌তো।
নির্বাচনী প্রতিশ্রতি মোতা‌বেক সাংসদ শামীম শাহ‌নেওয়া‌জের ভাই সাবেক মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান বৃহস্পতিবার  সকাল থেকে এ টোল আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে পৌরসভার নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী মহল বাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, রিকসা, ভ‌্যান, মটরসাইকেল, ট্যাংকলড়ী থে‌কে রশিদের মাধ্যমে টাকা আদায় করে
আসছে স্থানীয় কতিপয় যুবক। পৌরসভা কর্তৃক অনুমোদিত টোল আদায় রশিদ এই শিরোনাম করে সেখানে বিভিন্ন যানবাহনের নাম উল্ল্যেখ করে ছাপানো রশিদের মাধ্যমে তারা অবৈধভাবে টাকা আদায় করতো।
সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান আশরাফুর রহমান পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য শামীম শাহ শাহনেওয়াজকে সা‌থে নি‌য়ে টোল আদায়কারীদের কাছ থেকে টোল আদায় রশিদ নিয়ে নেয় এবং কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে ঘোষণা দেয় এবং টোল আদা‌য়ের বিপ‌ক্ষে হাই‌কো‌র্টের নি‌র্দেশনা বি‌ভিন্ন মো‌ড়ে মো‌ড়ে টা‌নি‌য়ে দেয়।
ইজিবাইক চালক আল-আমিন বলেন, প্রতিদিন বাজারে গাড়ি নিয়ে উঠলেই
গাড়ি প্রতি ১০ টাকা করে পৌর টোল দিতে হয়। আজ থেকে আমাদের দিতে হবে না এতে আমরা মহা খুশি।
নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম শাহ শাহনেওয়াজ বলেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে টোল আদায় করা অন্যায়। এতে গরীব চালকরা দীর্ঘ দিন ধরে ক্ষুব্ধ ছিল। নির্বাচনের ইশতেহার অনুযায়ী পৌর শহরের টোল বন্ধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com