রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শৈত্যপ্রবাহের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পিরোজপুরে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.১৭ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
‘মাঘের শীতে বাঘ কাঁপে’ বললেই বোঝা যায় মাঘ মাসে শীতের তীব্রতা কেমন। মাঘ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে উপকূলীয় এলাকার পিরোজপুরের মানুষ। মাঘের এই প্রথম সপ্তাহে হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে অসময়ের বৃষ্টি। আর এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
অসময়ে আকাশ ভেঙে উপকূলীয় এলাকায় বৃষ্টি নেমেছে। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে পিরোজপুর জেলার জনজীবন অপ্রস্তুত হয়ে পড়েছে। নানা কাজে বাইরে যারা বের হয়েছেন, তারা শীতল বৃষ্টির ফোঁটায় কাবু হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে । ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় এখনও সূর্যের দেখা মেলেনি।
সপ্তাহব্যাপী তীব্র শীতে নাকাল জনজীবনের পাশাপাশি ফসলের ক্ষতি নিয়েও কিন্তু উদ্বিগ্ন কৃষকরা।
এদিকে তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে ক্ষেতের পাকা আমন কাঁটা নিয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুরের কৃষক সুজন জানান মাঠে এখন পাকা আমন ধান অসময়ে বৃষ্টির কারণে দানে গজ এসে যেতে পারে এবং বৃষ্টির কারণে দান জমির সাথে মিশে যাবে এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে ।
অন্যদিকে ভোর থেকে বৃষ্টি থাকায় রাস্তাঘাট ছিল ফাঁকা। দু-একজন জরুরি প্রয়োজনে ছাতা মাথায় দিয়ে ঘরের বাইরে বেরিয়েছেন।
রিকশাচালক শুক্কুর আলী বলেন, একদিকে হার কাপানো শীত অন্যদিকে সকাল থেকে বৃষ্টি রাস্তাঘাটে লোকজন না থাকায় শীতেও কাবু হইতেছি খুদাও কাবু হইতেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com