রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাত নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.১৫ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গা
উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক
ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া
ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের জাকির মোল্লার বাড়ীতে
ডাকাতি করতে গিয়ে গনপিটুনিতে সে নিহত হয় । সংবাদ পেয়ে পুলিশ
দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর
মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে
জাকির মোল্লার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের
রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে
মোবাইল ফোনে আশে-পাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়। পরে
গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে থেকে তাকে
ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনা স্থলেই ইসরাফিল শেখ(৪০) মারা যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ইসরাফিল পেশাদার
একজন চোর। গতরাতে চুরি করতে গেলে গ্রামবাসী ইসরাফিল নামের এক
চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমরা লাশ উদ্ধার
করে ময়না জন্য ফরিদপুর মার্গে প্রেরন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com