রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বুধবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১২.৫১ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে
বুধবার (১৭ জানুয়ারি) থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৭ জানুয়ারির পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১৭ জানুয়ারিও দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হতে পারে।
তিনি আরো বলেন, বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ১৭ জানুয়ারি ভোরের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বতের ওপরে অল্প বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বুধবার (১৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হবে। এরপর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ও সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com