সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীতে দুই মাদক সেবীকে ৬মাসের কারাদন্ড

  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৮.২৩ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর,প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালীতে দুই মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড প্রদান করেছেন । আজ শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজার থেকে সন্দেহভাজন হিসেবে দুই মটরসাইকেল আরোহীকে তল্লাশি করলে এসময় তাদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। থানা পুলিশ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে আটক দুই জনকে মাদক সেবন ও পরিবহনের অপরাধে উপজেলার নিলতী গ্রামের আশ্রাফ আলী খানের ছেলে তরিকুল ইসলাম খান (২৩) ও পারসাতুরিয়া গ্রামের মোসলেম আলী হাওলাদাদের ছেলে মিরাজ হোসেন হাওলাদার (২৪) কে মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমান আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার কাজে দোষ স্বীকার করলে উভয়কে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। এর আগে মাদক বিরোধী অভিযান পরিচালন করেন কাউখালী থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম, এসআই অশোক ও এএসআই জামান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আপনারা মাদক, জুয়া ও সকল প্রকার অপরাদ সম্পর্কে উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে অভিযান পরিচালনা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com