শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ৩ টি আসনে নৌকা স্বতন্ত্র ১ বিজয়ী

  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৮.০০ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-লক্ষ্মীপুরে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও অবশেষে চারটি আসনের মধ্যে তিনটি নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থীর ঈগল বিজয়ী হয়েছে।

লক্ষ্মীপুর-১ আসন থেকে ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঈগল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।

লক্ষ্মীপুর-২ আসনে ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) নুর উদ্দিন চৌধুরী নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।

লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ সাত্তার ট্রাক প্রতীক নিয়ে ৩৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহ জয় ঈগল প্রতীকে ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতীকের মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com