রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নাশকতাকারীদের রুখে দিতে প্রস্তুত পুলিশসহ সমন্বিত আইনশৃংখলারক্ষা বাহিনী : পুলিশ মহাপরিদর্শক

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৪.৪৮ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নাশকতাকারীদের রুখে দিতে প্রস্তুত পুলিশসহ সমন্বিত আইনশৃংখলারক্ষা বাহিনী, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আম মামুন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব ধরণের বিশৃংখলা রোধ করা হবে বলেও জানান আইজিপি।

শুক্রবার দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটাররা নির্বিঘেœ যাতে কেন্দ্রে যেতে পারেন- সেজন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনীর সমন্বয়ে থাকবে ব্যাপক নিরাপত্তা। শুক্রবার রাত থেকেই কেন্দ্র ও কেন্দ্রের বাইরে মোতায়েন করা হবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। নির্বাচন সামনে রেখে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অস্থায়ী মনিটরিং সেল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নির্বাচনে নাশকতা রুখতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ প্রধান।

সব বাহিনীর মধ্যে দারুন সমন্বয় হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, রাজধানীর মিরপুরে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, নির্বাচনের মাঠে আছেন বিজিবির গোয়েন্দা সদস্যরাও। পরিস্থিতি যাই হোক না কেন নিরাপত্তার জন্য সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।

অন্যদিকে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ৩ জানুয়ারি থেকে মাঠে আছে সশস্ত্র বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com