শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৭.১৭ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় এবার গোপালগঞ্জের মুকসুদপুরের একটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।

এই আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া।বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশের ডাক দেয় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী।

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল আটটায়। অর্থাৎ এরপর আর সভা-সমাবেশ করা যাবে না।এদিকে ঝিনাইদহ শহরে পাশাপাশি দুই জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমাবেশ ডাকায় সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়।

বিকেল তিনটায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী এবং একই সময়ে পানি উন্নয়ন বোর্ড মাঠে জনসভা আয়োজন করেছিলো নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com