রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের জঙ্গি হামলার আশংকা নেই : মো. আসাদুজ্জামান (ডিএমপি)

  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৮.১৭ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের জঙ্গি হামলার আশংকা নেই।

তিনি বলেন, জঙ্গিদের তৎপরতার মতো কোনও ঝুঁকি আমরা দেখছি না। জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্র্যাবের সাবেক সভাপতি ও বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম ।

এ সময় আরও বক্তব্য রাখেন, ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, ক্র্যাবের সহ সভাপতি মাসুম মিজান, সাবেক সভাপতি এসএম আবুল হোসেন, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সহ-সভাপতি নিত্য গোপাল তুতু, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম বাদশা, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম সাত্তার রনি ও ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক (ভারপ্রাপ্ত) জসীম উদ্দীনসহ অন্যান্যরা।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো.আসাদুজ্জামান বলেন, জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা প্রস্তুত আছি। দুদিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেফতার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল।

সিটিটিসি প্রধান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। প্রার্থীরা নির্বিঘেœ ও নিরাপদে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।

তিনি আরও বলেন, ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রয়োগে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, জনগণ যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য ডিএমপির সব ধরনের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, পুলিশের কাজ যেমন ঝুঁকিপূর্ণ ঠিক ক্রাইম রিপোর্টারদের কাজটিও ঝুঁকিপূর্ণ। সেই কাজটি কিরকম ঝুঁকিপূর্ণ তা গত ২৮ অক্টোবর আমরা সবাই প্রত্যক্ষ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক আহত হয়েছিলেন। পুলিশের কাজ ঝুঁকিপূর্ণ হলেও পুলিশের প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকে কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে তা নেই। সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি মানসিক সাহস, পেশার প্রতি কমিটমেন্ট এবং পেশাগত প্রতিযোগিতা।

তিনি বলেন, যারা নাশকতার সঙ্গে জড়িত ছিল, সেই মাস্টারমাইন্ডসহ সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে রেলে বড় দুটি নাশকতার ঘটনার একটির মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল তাদের আমরা গ্রেফতার করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com