মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জাপানের পর এ বার ভূমিকম্প আফগানিস্তানে

  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ২.৫৮ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ৩০ মিনিটের মধ্যে পর পর দু’বার কম্পন হয় সেখানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে প্রথম কম্পনের উৎসস্থল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১০০ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪.৪। বুধবার রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

প্রথম কম্পনের ঠিক আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। ফয়জাবাদ থেকে ১২৬ কিলোমিটার পূর্ব দিকে দ্বিতীয় কম্পনের উৎসস্থল বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে। পর পর দু’বার কম্পনের পরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

২০২৩ সালের ১২ ডিসেম্বর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.২। গত বছর অক্টোবর মাসে প্রবল ভূমিকম্প এবং শক্তিশালী ভূকম্প পরবর্তী কম্পনে (আফটারশক) কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছিলেন ১০ জনেরও বেশি। দু’দশক আগে আফগানিস্তানে ভূমিকম্পের ফলে মারা গিয়েছিলেন দু’হাজার জন।

বছর শুরুতেই সোমবার দুপুরে ভূমিকম্প হয়েছিল জাপানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৫। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝারি মাত্রার কম্পনে ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। এগুলির মধ্যে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে, তা হল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। ভূমিকম্পের পরেই জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। আশঙ্কাকে সত্যি করে সে দেশের পশ্চিম উপকূল সংলগ্ন একাধিক শহরে ফুঁসে ওঠে সমুদ্র। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা চার ফুট পর্যন্ত ওঠে। (আনন্দ বাজার+ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com