বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭.২৭ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তাফাজ্জেল হোসাইন ফরিদ।

এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। এসময় নিহত পরিবারের স্বজনরা তাদের কর্মক্ষম ব্যাক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবী জানান।

এসময় বক্তরারা বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুন্থানে ছাত্ররা বৈষম্য নিরোশনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করছি। পাশাপাশি পিরোজপুরে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন কাজ করবে।

এসময় পিরোজপুরে নিহত মো: রফিকুল ইসলাম, নিহত মো: এমদদুল হক, নিহত মো: আবু জাফর হাওলাদার, মো: মামুন খন্দকার, মো: হাফিজুল সিকদার এর পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জন কে নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com