রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভোটের মাঠে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৮.১৪ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে, পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তারা।

এদিকে চিহ্নিত সন্ত্রাসী ও সুর্নিদিষ্ট অভিযোগ থাকা ব্যক্তিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে সারাদেশে।

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরই মধ্যে এবারই প্রথম ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন। নতুন ভোটারদের উৎসাহ দিতে রীতিমত বিজ্ঞাপন বানিয়েছে র‍্যাব।

এরই মধ্যে নির্বাচনী সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম, কক্সবাজার, টাঙাইলসহ বিভিন্ন জেলায় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র‍্যাব। চলছে চিহ্নিত সন্ত্রাসীদের উপর নজরদারি। জানা গেছে নির্বাচন ও পরবতী সময়েও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন তারা। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বিএনপির অভিযোগ ২৮ অক্টোবরের পর থেকে দেশব্যপী তাদের অন্তত ২৩ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ নাশকতার অভিযোগে ২৮ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতিসহ ১১ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু এসব গ্রেফতারের পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে জানান পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক আনোয়ার হোসেন।

নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনের প্রার্থী, ভোটার, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে নিরাপত্তা দিতে মাঠে থাকবে এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com