সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ২.৪৭ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামে তাসনিম ফিলিং স্টেশন থেকে ২০০ গজ পশ্চিমে মো. ফজলুর রহমান এর পুত্র মো. শফি আলম ও ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র মো. আবদুল মালেক যৌথভাবে দীর্ঘদিন যাবৎ পুকুর ভাড়া নিয়ে পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে করে আসছিলেন।

শুকনো মৌসুমে পাশের পুকুরগুলোতে পানি কমে যাওয়ায় মটর ব্যবহারে পুকুরের পাড় ভেঙে যাওয়ার আশংকায় শফি আলম বৈদ্যুতিক মটর অন করে গোসল করতে এলাকার সকলকে নিযেধ করেন।
কিন্তু তার নিষেধ উপেক্ষা করে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল অনুমান ৩ টার দিকে অন্যান্য দিনের মতো ফিশারী সংলগ্ন বিবাদী সুরুজ আলী (৫৫), মো. তারু মিয়া(২৭), মো রমজান আলী(৩০), ও মো. মন্নাস আলী(৫০) ফিশারীর পাড়ে থাকা বৈদ্যুতিক মটর চালু করে গোসল করতে দেখে শফি আলম তাদেরকে মটর চালু করার কারণ জানতে চাইলে সুরুজ আলীর ডাকে বিবাদীগণ সকলে একযোগে বলতে থাকে তাদেরকে গোসল করতে না দিলে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলবে এবং এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে। এসময় শফি আলমের ডাক চিৎকারে বাবুল মিয়া, আ: সাত্তার ও অনিক মিয়াসহ আরও অনেকই ছুটে আসলে তাদের সামনেই পুকুর পাড়ে থাকা মাছের খাদ্যের বস্তা পানিতে ফেলে দেয় এবং যাওয়ার সময় আমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হমকি প্রদর্শন করে চলে যায়। সাক্ষীগণসহ এলাকার লোকজনের সহযোগিতায় ঐদিন সন্ধ্যায় ফিশারী থেকে তিনি বাড়িতে চলে আসেন ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ফিশারীতে মাছ ভাসতে দেখে প্রাথমিকভাবে অক্সিজেনের ঘাটতি মনে করেন তিনি। কিন্তু পুকুরে পানিতে ভাসমান মৃত অর্ধমৃত মাছ হাতে নিয়ে বিষের ঘ্রাণ অনুভব করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশপাশের লোকজনদের জানাই।

এ ঘটনায় শফি আলম ও আব্দুল মালেক জানান, পুকুরে বিষ প্রয়োগে আনুমানিক ১৫(পনের) লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।

এব্যাপারে শফি আলম বাদী হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য যে, খবর পেয়ে সাংবাদিক দিলীপ কুমার দাস, লেখক ও সাংবাদিক সাইফুল আলম ও সাংবাদিক মো. মাসুদ আলম ভূয়া ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com