রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২.২৮ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা
সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
এস.এম.হাবিবুর রহমান।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান বলেন,ভাঙ্গায় এখন
সবচেয়ে বড় সমস্যা মাদক,এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।
আইনশৃংখলা বাহিনিকে আরো কঠোর ভুমিকা পালন করতে হবে। সবাই মিলেমিশে কাজ
করতে হবে।
ভাঙ্গা থানার নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ এম.এ.জলিল বলেন,আমি কয়েকদিন
আগে আপনাদের থানায় যোগদান করেছি,আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য
করবেন,তাতে করে ভাঙ্গার আইন শৃংখলা আমাদের নিয়ন্ত্রনে থাকবে।আমরা সবাই টিম হয়ে
কাজ করব।আগামি ০৭ ই জানুয়ারি সংসদ নির্বাচনকে সুষ্ঠ করতে আমি সহ আমার
থানার টিম বন্ধ পরিকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা বলেন, সরকার আমাকে ভাঙ্গা
পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য,আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি
রাতদিন কাজ করব আর আপনারা কাজে ফাকি দিবেন,এটা আমি হতে দিবনা। সবাইকে
সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে
এগিয়ে যেতে। আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে
পারি।আমার দরজা সব সময় খোলা থাকবে ভাঙ্গার জনগনের জন্য,রাত ০৪ টার সময় কল দিলেও
আমি কল রিসিভ করব,যতোরাত হোক যদি কোন এলাকাতে আমার যাওয়া লাগে তাও আমি
যাব।সামনে নির্বাচন,নির্বাচন সুষ্ঠ করতে আমি আমার জিবন দিয়ে চেষ্ঠা করব,যে
যেই দলের হননা কেন আইন ভঙ্গ করলে আমার কাছে কোন ছাড় পাবেননা।
আরোও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিন রেজা, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ,
তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায়
উপজেলার সার্বিক উন্নয়ন,আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের
অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com