সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামের – ১১ আসনে নৌকার নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২.৩৫ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ৩৯–৪০–৪১নং ওয়ার্ডে এক কর্মীসভা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাহিদ হোসেন খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় স্থানীয় কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম.আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক, আবদুল হালিম, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আহম্মদ, দিদারুর রহমান তুষার, রাজিবুল হাসান রাজন, আবদুল বারেক, নুরুল আলম প্রমুখ। বক্তারা বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, নেতা–কর্মীদের নিয়ে এমপি লতিফের জনকল্যাণ মুলক কর্মকান্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে। ভুঁইফোড় কিছু ব্যক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ৭ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে সকল গ্রুপের সাথে সম্মিলিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com