সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুর নেছারাবাদে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৩ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইউসুফ (২৯) নামের এক যুবক মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ (২৪ ডিসেম্বর) রবিবার বিকেল অনুমান ২.০০ ঘটিকার সময় স্বরূপকাঠি ইউনিয়নের অলংকারকাঠি গ্রামে।

ইউপি মেম্বার মনিরুল ইসলাম মনির হাওলাদার বলেন, ব্যক্তিগত প্রয়োজনে নিজের জমিতে লাগানো মেহগনি গাছ কাটছিলেন কিন্তু গাছ কাটা শেষ হলে মাটিতে না পড়ে গাছটি অন্য একটি গাছের সাথে আটকা পড়ে। তখন গাছটিকে মাটিতে ফেলানোর জন্য দড়ি বেঁধে নিচে টান মারতেই গাছটি নিজের মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। তাৎক্ষণিক নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইউসুফ নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামের শাহ আলমের ছেলে। সে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার ঘরে মারিয়াম মাইদা নামের দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া বলেন, তিনি হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com