শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

আমেরিকা, চিন, ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন উপরূপ

  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ২.৩৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা চলছে।করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের নানা প্রান্তে এই উপরূপ নিয়ে নতুন করে চিন্তায় বিশেষজ্ঞেরা।

আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।  করোনার নতুন উপরূপ জেএন.১ অধিক সংক্রামক। দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। করোনার অন্যান্য উপরূপকে দমিয়ে ধীরে ধীরে প্রধান হয়ে উঠছে এই জেএন.১। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে বহু করোনা রোগীর শরীরে জেএন.১-এর উপস্থিতি মিলেছে।

তবে এই উপরূপটির একটি দিক এখনও পর্যন্ত স্বস্তিদায়ক।  জেএন.১-এর প্রভাবে গুরুতর সংক্রমণ হচ্ছে না। তাই এতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও থাকছে না খুব একটা।

তবে সাবধানের মার নেই। শীতের মরসুমে কোভিড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। সাধারণ মানুষের কাছে তাঁর আর্জি, ‘‘কোভিডের উপযুক্ত বিধিনিষেধ মেনে চলুন। বার বার হাত ধুয়ে ফেলুন। হাঁচি বা কাশির সময়ে মুখে রুমাল চাপা দিন। খুব বেশি ভিড় থাকলে সেখানে যাবেন না। ভিড় এলাকা এড়িয়ে চলুন। জ্বর হলে বা ঠান্ডা লাগলে রাস্তায় বেরোবেন না।  এ ছাড়া, যাঁরা অসুস্থ, বয়স্ক, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের মাস্ক পরার পরামর্শও দিয়েছেন এমসের বিশেষজ্ঞ চিকিৎসক। গত কয়েক সপ্তাহে জেএন.১ কোভিডের অন্যতম দ্রুত সংক্রামক উপরূপ হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাই একে নিয়ে প্রথম থেকেই সতর্ক হতে বলেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com