সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই থানার ওসি প্রত্যাহার

  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

দায়িত্বে অবহেলা ও নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা ও যশোর জেলার হরিনাকুন্ড থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান।
তিনি বলেন, যারাই দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, যেকোন ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে এলে, বা যেকোন ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট কিছু পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
ওসিদের এত রদবদলের পরও কেন এত নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, গণহারে নির্লিপ্ততা নেই। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই দৃশ্যমান আপডেট পাওয়া যাবে।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com