রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীর দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না:ডা. দীপু মনি

  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে ও ট্রাকে আগুন দিচ্ছে। তবে আন্দোলন করলেও জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করা যায় না।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে (চাঁদপুর-৩ আসনে) প্রচারণায় অংশ নিয়ে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীর দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।

দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ঘোষণা দিয়ে, চার/পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়া-দৌড়ি করে নাশকতা করেন।

গণসংযোগকালে দীপু মনির সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com