সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

তালতলীতে এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে ডাকাতি

  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১.৫২ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধিঃ-বরগুনার তালতলীতে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের ১ জন পরিকল্পিতভাবে দিনের বেলায় ঘরে ঢুকে আত্মগোপন করে রাত ২ টার দিকে ঘরের দরজা খুলে অন্য ডাকাতদের ঘরের ভিতরে প্রবেশ করিয়ে সাংবাদিক জলিল আহমেদের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ তিনলক্ষ টাকা লুটে নেয়। এসময়ে সাংবাদিক জলিল আহমেদের মা বেবি বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে বাম পা ভেঙ্গে দেয় এবং তার বাবা শাহ্ জাহান হাওলাদারকে মারধর করে ডাকাতরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২৩) রাত আনুমানিক ২টার দিকে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র
উপজেলা প্রতিনিধি মো.জলিল আহমেদের বাসায়
এ ঘটনা ঘটে।

সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে মালিপাড়া থানা এলাকার বসত বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতদের টের পেয়ে শাজাহান হাওলাদার ডাক চিৎকার দিলে শাজাহান হাওলাদার ও তার স্ত্রী কে এলোপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির আলামত ও তাদের বক্তব্য নেয়।

এশিয়ান টিভি’র প্রতিনিধি মো.জলিল আহমেদ বলেন,আমার বাবাকে আহত করে ও মাকে ডাকাতরা এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে। মা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল রাতেই পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com