মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আগামী বছর (২০২৪) অনুষ্ঠিত হতে যাওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বরাবরের মতো প্রথম দিন ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে ২০২৪ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে। করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক বছর মাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছুটা এলোমেলো অবস্থা দেখা যায়।

আগামী পরীক্ষার মাধ্যমে আগের মতো স্বাভাবিক ধারায় ফেরার চেষ্টা করছে সরকার।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে এর আগে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com