মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটাই সুস্থ বোধ করছেন

  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১০.২১ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

গতকাল রাতে আইসিইউয়ে নিয়ে যাওয়ার পরে অক্সিজেন দেওয়া হয়েছিল। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানিয়েছে ১০, ডাউনিং স্ট্রিট।বারো দিন ধরে কোভিড-১৯-এ ভুগছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রবিবার সন্ধেবেলা হঠাৎই তাঁকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০, ডাউনিং স্ট্রিট জানায়, বিশেষ চিন্তার কিছু নেই। জ্বর কমছে না বলে কিছু রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি অ্যাম্বুল্যান্সে নয়, গাড়িতে চেপেই হাসপাতালে এসেছেন তিনি। যদিও রবিবার হাসপাতাল থেকে নিজের টুইট করা ছবিতে দৃশ্যতই অসুস্থ লাগছিল ৫৫ বছর বয়সি বরিসকে।সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ জানা যায়, আইসিইউয়ে স্থানান্তরিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। গৃহবন্দি অবস্থাতেও দেশ সামলাচ্ছিলেন। কিন্তু সোমবার দুপুরে বরিসই দায়িত্ব বুঝিয়ে দেন বিদেশমন্ত্রী ডমিনিক র‌্যাবকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। অক্সিজেন পেয়ে বেশ কিছুটা স্বস্তি পেয়েছেন। আছেন খোশমেজাজেই। রানি দ্বিতীয় এলিজ়াবেথ নিয়মিত প্রধানমন্ত্রীর খোঁজ নিচ্ছেন। শুভেচ্ছাবার্তা আসছে দেশ-বিদেশ থেকেগত বৃহস্পতিবার ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এসে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন বরিস। নিয়মিত প্রশাসনিক কাজকর্মও করে গিয়েছেন। চিকিৎসকদের মতে, কোভিড-১৯ রোগীকে অত্যন্ত দুর্বল করে দেয়। শরীরে জলাভাব দেখা দেয়। ঠিকমতো বিশ্রাম নেননি বলেই গতকাল অতটা অসুস্থ বোধ করছিলেন তিনি। চিকিৎসকদের আশা, দিন দশেকের মধ্যে সম্পূর্ণ সেরে উঠে ফের কাজে যোগ দিতে পারবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com